দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮৭ হাজার ছাড়াল

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১৪১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮৭ হাজার ৫২০ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১৭১ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৯০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৮ হাজার ৭৩০ জন।

রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল শনিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৫ জনের। মারা গেছেন ৪৪ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর