নাসিমকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয়া সেই প্রভাষক গ্রেপ্তার

সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রভাষক সিরাজুম মনিরাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আইসিটি আইনের মামলায় গতকাল শনিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, মোহাম্মদ নাসিম মারা গেলে সিরাজামা মুনিরা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যঙ্গ করে স্ট্যাটাসে লিখেন “যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল”। কিছুক্ষণের মধ্যে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও এর স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় সিরাজুম মুনিরাকে কারণ দর্শানো নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর