করোনা মোকাবিলায় ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। করোনা সংক্রমণ পরিস্থিতিতে চলমান এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল সোমবার(১৫ জুন)।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১৬ জুন মঙ্গলবার থেকেও এ ব্যবস্থা চলমান থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহনও। সরকার মূলত জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা মোকাবিলা পদ্ধতি গ্রহণ করেছে। সাধারণ ছুটি থাকবে লকডাউন এলাকায়।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে জানানো হয়, সরকারি দফতরে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা উপস্থিত থাকতে পারবেন।
বার্তাবাজার/কে.জে.পি