রড বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
আজ রবিবার(১৪ জুন) সকাল সোয়া ১০টার দিকে রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর থানার বল্লভপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী সুব্রতা মেরী (৩২), ছেলে লিজান বিশ্বাস (৬), শ্যালক শ্যামল মন্ডল (২৮) ও ট্রাক হেলপার সোহেল (২০)।
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান, আহলাদীপুর হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান।
বার্তাবাজার/কে.জে.পি