ফেনীতে নতুন করে আরো ২৯ জনের করোনা শনাক্ত

ফেনী জেলায় করোনা ভাইরাসে আজ একদিনে নতুন আরো মোট ২৯ জন আক্রান্ত হয়েছেন। আজ ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে দাগনভূঞায় ১২ জন, ফেনী সদরে ৫ জন, সোনাগাজীতে ১ জন ও ফুলগাজীতে ১১জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৯৫জন।

জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪জন।জেলায় এখন পর্যন্ত ৪৯৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফেনীর ৮ এলাকা ইতিমধ্যেই করোনা আক্রান্তের বিশেষ হট স্পট হিসেবে লকডাউন কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেনী জেলা এরইমধ্যে করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর