বগুড়ার দুপচাঁচিয়ায় একই পরিবারে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সাইদ মো. আব্দুল্লাহ আল হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্তরা হলেন চামরুল ইউনিয়নের আটগ্রামের নগরপাড়া মহলার জিয়াউল ফকিরের ছেলে রব্বানী (১১), মা রাহেলা (৫০) ও ছোট ভাই বাবুর স্ত্রী রেজিয়া (৩০)।
উল্লেখ্য, যে ৩০ মে জিয়াউল ফকির (৩৮)করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।২ জুন জিয়াউলের পরিবারে সাম্পল গ্রহণ করা হয়। এ নিয়ে এই উপজেলায় মোট ৩১জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও ৫ জন সুস্থ হয়েছেন।
বার্তাবাজার/এমকে