করোনার মধ্যেই চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

প্রাণঘাতী করোনাভাইরাসে থাবায় যখন দিশেহারা, চীনের দক্ষিণের ঝিজিয়াং প্রদেশে একটি হাইওয়েতে তেলবাহী ট্যাংকারের একটি ট্রাক বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১১৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার চীনের একটি হাইওয়ের উপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিসস্ফোরণের তীব্রতায় কাছে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গেছে। চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্ফোরণের পর। একাধিক গাড়িতে আগুন ধরে যায় ওই বিস্ফোরণের জেরে।

বিস্ফোরণের পরে কিছু লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল বলে জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর