বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। বিশ্ব করোনায় আক্রান্ত ৭৮ লাখ ছাড়িয়েছে। আর মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার।
পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য অনুযায়ী, রবিবার (১৪ জুন) সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ লাখ ৬৫ হাজার ৭৯৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৩৯৪ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৪২ হাজার ২২৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫২৭ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু উভয়- বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৭৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৭৯১ জনের।
মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান পাঁচ নম্বরে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৬২ জনের।
মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাতে। ইতালিতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩০১ জনের।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে শনিবার (১৩ জুন) ২ হাজার ৮৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৮৯ জনে। এছাড়া আরো ৪৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৩৯ জনে।
বার্তাবাজার/এমকে