সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের জানাজা বনানী কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৪ জুন) সকাল ১০টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানাজা শেষে নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তার মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা জানানো পরচিরনিদ্রায় শায়িত হবেন আওয়ামী লীগের বর্ষীয়ান এই রাজনীতিক।
বার্তাবাজার/কে.জে.পি