করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর দাফন বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু হয়।
শনিবার রাতে দাফনের বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিএমএইচ থেকে বলেন, ‘ওনার করোনা ভাইরাসের নমুনা নেয়া হয়েছে। সকাল ১১টায় রিপোর্ট আসবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’
বার্তাবাজার/কে.জে.পি