করোনায় মারা গেল অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই হুমায়ূন কবির।

শনিবার(১৩ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি জানান, ‌‘প্রায় এক সপ্তাহ আগে মামার করোনা শনাক্ত হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ (শনিবার) আমাদের ছেড়ে বিদায় নিলেন তিনি। মামার মৃত্যুতে মা ভেঙে পড়েছেন। সবাই আমার মামার জন্য দোয়া করবেন।’

পাঁচ বোনের মধ্যে আনোয়ারার একমাত্র ভাই ছিলেন হুমায়ূন কবির। তিনি ছিলেন আনোয়ারার ছোট। এর আগে দুই বোনকে হারিয়েছেন আনোয়ারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর