মরণঘতী করোনাভাইরাস তান্ডব চালাচ্ছে চিলিতেও। তারই জের ধরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মানালিচ শনিবার পদত্যাগ করেছেন। তার পরিবর্তে একাডেমিশিয়ান ও মেডিক্যাল ডাক্তার অস্কার এনর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বের বিষয়ে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা জানান, ‘নতুন স্বাস্থ্যমন্ত্রীর প্রথম মিশন হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা। তবে তাকে পাবলিক ও প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়েও কাজ করতে হবে।’
দায়িত্ব ছাড়ার আগে শনিবার শেষবারের মতো সংবাদ সম্মেলনে আসেন মানালিচ। চিলিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি।
বার্তাবাজার/এমকে