দেশে ফিরলেন লন্ডনে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি

মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যুক্তরাজ্যের লন্ডনে আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

শনিবার (১৩ জুন) মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (চার্টার) লন্ডন থেকে তাদের নিয়ে ঢাকার হজরত শাজজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দেশে ফেরা বাংলাদেশিরা স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। তারা কেউই করোনা আক্রান্ত নন। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিতে বাড়ি পাঠানো হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর