প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন মারা গেছেন।
শনিবার (১৩ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর জানিয়েছে।
এর আগে, মার্চের শেষে তার করোনা ধরা পড়ে। অবস্থার অবনতি হলে ২৯ মে বিআরবি হাসপাতালে যান ডা. সাজ্জাদ। সেদিনই তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ওই দিন রাতে ডা. সাজ্জাদকে ভেন্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে শনিবার রাত ৯টায় তিনি মারা যান।
তার স্বজনদের বরাতে এফডিএসআর বলেন, বিআরবি হাসপাতালে দুজন রোগীকে চিকিৎসা দিতে গিয়ে করোনাভাইরাস সংক্রমিত হন ডা. সাজ্জাদ হোসেন।
বার্তাবাজার/এমকে