ময়মনসিংহ মেডিকেলে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন

প্রাণঘাতী করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। হাসপাতালটির নতুন ভবনের পঞ্চম থেকে অষ্টম তলা পর্যন্ত মোট ৪টি ফ্লোরকে করোনার জন্য দেয়া হয়েছে। এতে দশটি আইসিইউ, ৪০টি কেবিন ও ১০০ শয্যা রয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাসেম, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মুজমদারসহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর