সিংগাইরের দুই এলাকাকে রেড জোন ঘোষণা

অধিক হারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় করোনার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা ও উপজেলার জয়মন্টপ ইউনিয়নকে রেড জোন ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস এ আদেশ জারি করেন। এদুটি অঞ্চল ছাড়াও মানিকগঞ্জ জেলায় আরো ৫ টি অঞ্চল রেড জোন হিসেবে ঘোষণা করেন একই বিজ্ঞপ্তিতে ।

গণবিজ্ঞপ্তিতে আগামী ১৫ জুন রাত ৮ টা থেকে ৪ জুলাই পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে । এ এলাকার কোন ব্যক্তি ঘর-বাড়ি বের হতে পারবেন না। রেড জোন ঘোষিত এলাকার কেউ বাইরে এবং বাইরের কেউ এই এলাকায় আসা যাওয়া করতে পারবে না। মসজিদে নামাজের সম য় ইমাম-মোয়াজ্জিম সহ ৫ জন ও জুম্মার নামাজে সর্বোচ্চ ১ ০ জন অংশ গ্রহণ করতে পারবেন । সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। কোন ধরনের জনসমাগম /অনুষ্ঠান করা যাবে না। সিঙ্গাইর শহীদ রফিক সেতু দিয়ে জেলায় প্রবেশ সীমিত করা হবে ।

জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি , যানবাহন , সরকারি ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান , শিল্প কারখানায় কর্মরত ব্যক্তি ও যানবাহন , বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও যানবাহন যথারীতি এর আওতামুক্ত থাকবে । করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এই লক ডাউন সফল করতে মাঠে থাকবে প্রশাসন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর