গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ আর মারা গিয়েছেন। তিনি রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে মারা গেছেন (ইন্না … রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (১৩ জুন) দিনগত রাত ১২টার দিকে তার এপিএস নাজমুল হক সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন৷ জানা গেছে, প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানা যায়।
কে.এ.স/বার্তাবাজার