দুই সন্তানকে বয়স্ক ভাতার টাকা না দেয়ায় রাস্তায় ঠাঁই হলো বৃদ্ধা মায়ের

বরগুনায় বয়স্ক ভাতার টাকা ও জমানো দেড় লক্ষ টাকা দুই সন্তানকে না দেয়ায় মায়ের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। এমনকি টাকা না দেওয়া পর্যন্ত তাকে ঘরে তুলবে না বলে সাফ জানিয়ে দেন তার সন্তানরা। পরে সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘক্ষন রাস্তায় থাকা মাকে ঘরে তোলেন ছোট ছেলে।

স্থানীয়রা জানান, এক মাস করে দুই সন্তানের ঘরে বসবাস করেন বৃদ্ধ্ মা লাবণ্য রানী। তার জমানো টাকা নেয়ার জন্য প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালান ছেলে উত্তম ও গৌতম। সর্বশেষ বড় সন্তানের বাসায় এক মাস পূর্ণ হলে ছোট ছেলের বাসায় গেলে টাকা না দিলে ঘরে তুলবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। ফলে রাস্তায় আশ্রয় নেন ওই বৃদ্ধ মা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিকরা। এসময় সাংবাদিকদের চাপের মুখে ছোট ছেলে গৌতম ঘরে তোলেন তার মাকে। তার দাবি বড় ভাই তার মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য নির্যাতন চালান।

অন্যদিকে বৃদ্ধা মাকে নির্যাতন ও ঘর থেকে নামিয়ে দেওয়ায় দুই সন্তানের কঠোর বিচার দাবি করছেন বরগুনার সচেতন মহল।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর