করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন এর বাড়াইপাড়া গ্রামে একজনের মৃত্যু হয়েছে। এটি লালমনিরহাট জেলার প্রথম করোনা ভাইরাসে মৃত্যু।
জানা যায়, মৃত ব্যক্তি একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বান্দরবানে কর্মরত ছিলেন।গত ৮ জুন তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।এরপর তিনি জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার(১১ জুন) নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
বিষয়টি জানার পরে হাতীবান্ধা উপজেলা মেডিকেল টিম ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠায় রংপুর পিসিআর ল্যাবে।শনিবার(১৩ জুন) রাতে নমুনার ফলাফল আসলে মৃত কেরামত আলীর করোনা ভাইরাসে আক্রান্তের ফলাফল পাওয়া যায়।
লালমনিরহাট জেলার সিভিল সার্জন অফিসার ডা. নির্মলেন্দু রায় শনিবার(১৩ জুন) রাতে ফলাফল আসার পর এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি “বার্তা বাজার” কে জানান এখন পর্যন্ত জেলায় মোট ৬১ জনের করোনা শনাক্ত করা হয়েছে যার মধ্যে ৩১ জন সুস্থ হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি