সৌদি আরবের আল মানাখ এলাকায় দুটি পতিতালয়ে অভিযান চালিয়ে ৭ বাংলাদেশিসহ মোট ১৭ জনকে আটক করেছে দেশটির পুলিশ। সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত ঐ এলাকায় দুই বাংলাদেশি মিলে এই দেহব্যবসার নেটওয়ার্ক তৈরী করেছে বলে অভিযোগ করেছেন দেশটির পুলিশ।
সৌদি আরবের গালফ নিউউজে দেয়া এক সাক্ষাতকারে দেশটির পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা কর্ণেল শাকের আল তুওয়াইজরি বলেন, ‘আল মানাখ থেকে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন সেখানে দুটি পতিতালয় গড়ে তুলেছেন। গৃহকর্মী নারীদের প্ররোচিত করে এখানে এনে যৌনকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হ
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা গৃহকর্মীদের যৌনকর্মী হতে প্ররোচিত করেন। তারা যাতে তাদের মালিককে (কোফিল) ফাঁকি দিয়ে পালাতে পারেন সেই কাজে তাদের সাহায্য করেন অভিযুক্তরা। এরপর এসব পতিতালয়ে এনে তাদেরকে যৌনকর্মী হিসেবে নিয়োগ দেন।’
আদালতে হাজির করার আগে গ্রেফতার সবাইকে রিমান্ডে নেওয়া হয়েছে বলেও গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
বার্তাবাজার/এসজে