সামান্য বৃষ্টিতেই রাজগঞ্জ-পুলিরহাট সড়কে জমে পানি, যাতায়াতে ভোগান্তি

যশোরের রাজগঞ্জ-পুলিরহাট সড়কের শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সামনে পর্যন্ত একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে থাকে৷ ফলে যানবাহনসহ সাধারন মানুষের যাতায়াতের জন্য জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি।

যশোর থেকে কুমিরা হয়ে সাতক্ষীরা যাওয়ার এই গুরুত্বপূর্ণ সড়কে শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও হানুয়ার আল মাহবুব সরদারের মৎস্য ঘের নামক স্থানে রাস্তার দুটি জায়গায় ২/৩শ’ ফুট রাস্তা চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। যে কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত কয়েক দিন আগে ঘরের পাশে সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য মটরসাইকেল যাতায়াতের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারা যায়।

রাজগঞ্জ বাজারে অটো ব্যবসায়ী আবু দাউদ জানান, রাস্তার এই বেহাল দশার জন্য কোন ক্রেতা আসেনা ফলে, কেনাবেচা হচ্ছে না। আমরা এই সড়কের সকল ব্যবসায়ী অনেক কষ্টে আছি।

রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে এই সড়কটি নির্মাণ করেছে, যা ( স্কুলের সামনে) পানি বেঁধে নষ্ট হয়ে যাচ্ছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য ভুক্তভোগী জনগণ যশোর জেলা প্রশাসক এর কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।

মনিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, দ্রুত সড়কটি পরিদর্শন পূর্বক ব্যবস্থা নিবেন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর