১১ আইনজীবীর মৃত্যুতে চট্টগ্রাম আদালত পাড়ায় করোনা আতঙ্ক

চটতগ্রামের আদালত পাড়ায় চলছে করোনার ভয়াবহ আতঙ্ক। অনলাইনে কোর্টের কার্যক্রম চললেও পড়ির পাহাড় বলে খ্যাত চট্টগ্রামের এই এলাকায় করোনায় আক্রান্ত আইনজীবীর সংখ্যা ক্রমশোই বেড়ে চলেছে। ইতোমধ্যে ১১ জন আইনজীবীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত ছিলেন।

মারা যাওয়াদের মধ্যে আছেন সাবেক বার কাউন্সিল সদস্য ও রাজনীতিবিদ অ্যাডভোকেট কবির চৌধুরী, অ্যাডভোকেট আবদুস ছালামসহ কয়েকজন সিনিয়র আইনজীবী। আক্রান্ত হয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরাও। ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের পর চিকিৎসক স্ত্রীসহ আক্রান্ত হয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানও।

আইনজীবীরা করোনায় আক্রান্ত হলেও কাজ ও জীবিকার তাগিদে আদালত চালু রাখার কথা বলেছেন কেউ কেউ। আবার আইনজীবীদের একটি পক্ষ বলছেন, ঈদের পর আদালতে ঝুঁকি বেড়ে গেছে।

জ্বর-কাশির মৃদু উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন তরুণ আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ঘরে বন্দি অবস্থায় কাটাতে কারই বা ভাল লাগে। তাই আদালত পাড়ায় দিন দিন আইনজীবী ও সংশ্লিষ্টদের আনাগোনা বাড়ছে। তাই করোনা সংক্রমণও বাড়ছে আইনজীবীদের মাঝে।

অ্যাডভোকেট রিগ্যান আচার্য্য বলেন, আমি কিছুদিন ধরেই কোর্ট করছি না। ইতোমধ্যে ১১ জনের অধিক আইনজীবীর মৃত্যু হয়েছে। সেখানে অধিকাংশই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। কেউ কেউ আগে থেকেই শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আবার কেউ দেখছি উপসর্গ থাকলেও কিছু বলছে না। গোপন রাখছেন। বিভিন্ন কারণে আতংকও বেড়েছে আদালতপাড়ায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর