হাতি মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের নামে মামলার নির্দেশ

গতকাল (শুক্রবার) টেকনাফে নিহত হাতির ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ হিসাবে বিদ্যুতস্পৃষ্টের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় অপরিকল্পিত বিদ্যুৎ সরবরাহ লাইনের জন্য পল্লী বিদ্যুতের বিরুদ্ধে মামলা করতে রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১২ জুন) খাদ্যের খোঁজে এসে বৈদ্যুতিক সংযোগ লাইনের সাথে লেগে কক্সবাজারের টেকনাফে হাতিটির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, একটি বন্য হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে স্থানীয়দের বসতির দিকে যাওয়ার পথেই খন্ডাখাঁড়া গ্রামে টানা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে হাতির শুঁড় আটকে যায়। তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় হাতিটি। পরে তার শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। এরপর ওই হাতিকে দেখতে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

হাতিটির ময়নাতদন্ত শেষে হাতির দাঁতগুলো সংরক্ষণের প্রাণী সম্পদ বিভাগ লোকজন নিয়ে যায়। এরপর গর্ত করে হাতিটিকে পুঁতে ফেলা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর