অবশেষে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত টেস্টিং কিট দিয়ে তার নমুনা সংগ্রহ করে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ড. বিজন কুমার শীল। তবে বিষয়টি এখনও ডা. জাফরুল্লাহকে জানানো হয়নি।
ড. বিজন কুমার জানান, আমি নিজে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে ডা. জাফরুল্লাহর পরীক্ষা করেছি। পরীক্ষার যে ফলাফল পেয়েছি তাতে নিশ্চিতভাবেই বলা যায় তিনি করোনামুক্ত হয়েছেন। তিনি সুস্থ হয়ে ওঠছেন। তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে।তাকে এখন সুস্থ বলা যায়।
তবে তার কিডনির সমস্যা এবং গত কিছুদিন যে ধকল গেছে তাতে আরও পাঁচদিন তাকে হাসপাতালে থাকতে হবে। যদিও তিনি আর হাসপাতালে থাকতে চাইছেন না, এ কারণে গতকাল পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসার পরও তাকে তখন এটা জানানো হয়নি।
বার্তাবাজার/এসজে