ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে করোনা ডেডিকেটেড হাসপালাল উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাশেম, সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রউপ-পরিচালক ডা. নারায়ণ মুজমদারসহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
মহামারী করোনায় আক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম থেকে অস্টম তলা পর্যন্ত চারটি ফ্লোরকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এতে ৭টি আইসিইউ শয্য, ৩টি ভেন্টিলেটরসহ ১৫০ জন করোনায় আক্রান্ত রোগী সেবা পাবে।
কে.এ.স/বার্তাবাজার