বয়স্ক ভাতার টাকা ছেলেকে না দেওয়ায় মায়ের ঠাঁই রাস্তায়

বয়স্ক ভাতার টাকা দুই ছেলেকে না দেওয়ায় বৃদ্ধ মায়ের উপর নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে দুই ছেলের নামে। বরগুনা সদরের কলেজ রোড এলাকায় ওই বৃদ্ধ মাকে তার দুই সন্তান টাকার জন্য ফেলে রাখে রাস্তায়। পরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে দীর্ঘক্ষণ পর তাকে ঘরে তুলে নেয় ছোট ছেলে।

জানা যায়, লাবন্য রাণী নামের ওই বৃদ্ধার কাছে তার বয়স্ক ভাতার পাওয়া টাকা ও জমানো প্রায় দেড় লক্ষ টাকা দুই সন্তানের মাঝে ভাগ করে না দেওয়ায় ঘর থেকে বের করে দেন উত্তম ও গৌতম নামের তার দুই ছেল। প্রতি এক মাস করে একেক সন্তানের ঘরে থাকেন তিনি।

সম্প্রতি বড় সন্তানের ঘরে এক মাস থাকার পর ছোট ছেলের ঘরে উঠতে গেলে টাকা না দেয়া হলে জায়গা দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়। ফলে তার ঠাঁই হয় রাস্তায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের চাপের মুখে ছোট ছেলে গৌতম ঘরে তোলেন তার মাকে। তার দাবি বড় ভাই উত্তম তার মায়ের কাছ থেকে টাকা নেয়ার জন্য নির্যাতন চালায়। এদিকে বৃদ্ধ মাকে নির্যাতন ও ঘর থেকে নামিয়ে দেয়ায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন বরগুনার সচেতন মহল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর