চুরির অপবাদে তিন শিশুকে গাছে বেঁধে নির্যাতন

বাগান থেকে মাল্টা চুরির অভিযোগে তিন শিশুকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নির্যাতনের অভিযোগে বাগান মালিক ও তার ছেলেকে আজ (শনিবার) সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, স্থানীয় আব্দুল জব্বার মিয়ার একটি মাল্টা বাগান রয়েছে। ওই এলাকার একটি মুরগীর খামারে কাজ করা স্বাধীন (১২) নাহিদ (১১) ও তাওহীদ (১১) নামের তিন শিশু তার বাগানে গিয়ে মাল্টা পেড়ে খায়। তাতে ক্ষিপ্ত হয়ে শিশুদেরকে ধরে গাছের সাথে বেঁধে জুতা পেটা করেন আবুল জব্বার।

শিশু নির্যাতনের এই ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পরদিনই অভিযুক্ত আব্দুল জব্বার (৫০) এ তার ছেলে মো. হাসানকে (২২) আটক করে পুলিশ।

নির্যাতনের শিকার শিশুরা জানান, সকালে তাদের ক্ষিদা লাগায় বাগান থেকে একটা মালটা ছিড়ে কেয়েছিল। তাই মালিকের ছেলে তাদের ধরে গাছের সাথে বেঁধে জুতা পেটা করেছে।

তবে অভিযুক্ত আব্দুল জব্ব্রা জানান, তিনি গত ৩ বছর ধরে মাল্টা বাগান করে আসছেন। শনিবার সকালে ওই শিশুরা বাগানে ঢুকে মাল্টা চুরি করে। তাই রাগের বশবর্তী হয়ে তাদের ধরে গাছে বেঁধে মারধর করা হয়েছে। এর বেশি কিছু ঘটেনি।

নেছারাবাদ থানা পুলিশের ওসি খন্দকার কামরুল ইসলাম তালুকদার বলেন, এ অভিযোগে ওই বাগান মালিক ও তার ছেলেকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর