হজ নিয়ে সৌদি আরব এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি

আর কিছুদিন পরেই আরবী জিলহজ মাস। তখনই মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত, হজের মৌসুম। কিন্তু এবারের করোনা পরিস্থিতির কারণে হজের আয়োজক দেশ সৌদি আরব এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এবারের হজ হবে কি হবে না এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

তবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে। সেখানে কেউ জানিয়েছে ২০ শতাংশ যাত্রী নিয়ে হজ হবে আবার কেউ বা জানিয়েছে এবার হজ হবে না।

১৯৩২ সালে আব্দুল আজিজের হাত ধরে নতুন যে মডারেট সৌদিতে গঠন হয়েছে, এই শাসনকালেই হজ বাতিল হওয়ার আশংকার কথা জানিয়েই গণমাধ্যমসমূহ সংবাদ করেছে। আসলে সৌদি সরকার এমন কোন ঘোষণাই এখনো দেননি।

তবে বেশ কয়েকটি দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা হজ করবে না। এরমধ্যে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই। চলতি সপ্তাহেই সৌদি সরকার সিদ্ধান্ত জানাতে পারে। আর তখনই জানা যাবে হজ হবে কিনা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর