অর্থ পাচার মামলায় জামিনের জন্য হাইকোর্টের ভার্চ্যুয়াল আদালতে আবেদন করেছেন আলোচত ডেসটিনি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আমীন। আগামীকাল (রোববার) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবি অ্যাডভোকেট উজ্জল ভৌমিক জানান, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা হয়। এর মধ্যে একটিতে জামিনের জন্য আবেদন করা হয়েছে। রোববারের কার্য্যতালিকায় এটি রয়েছে। তাই ওই আবেদনের ওপর শুনানি হতে পারে
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোজাহের আলী সরদারের দায়ের করা এই মামলায় সাধারণ বিনিয়োগকারীদের ২০০৬ সালের ২১ মার্চ থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।
বার্তাবাজার/এসজে