কুষ্টিয়ায় আরও ২০ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৮৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২০ টি কোভিড পজিটিভ।

আক্রান্ত ২০ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১১, ভেড়ামারা উপজেলার ২, কুমারখালী উপজেলার ২, খোকসা উপজেলার ১, মিরপুর উপজেলার ২, দৌলতপুর উপজেলার ২ জন রয়েছেন।

এনিয়ে কুষ্টিয়ায় মোট ২২২ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ১৬৯ জন পুরুষ ও ৫৩ জন নারী।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর