আ. লীগ নেতাকে পিটিয়ে নগ্ন করে বাজারে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজি ব্যবসায়ী মোঃ মনির হোসেনের উপর গত ১৭ মে ২০২০ রাতে মানুষের সামনে পিটিয়ে নগ্ন করে টাউন হল বাজারে ছেড়ে দেয় এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসীরা।

মোঃ মনির হোসেনের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৩ জুন শনিবার সকাল ১১ টায় মোহাম্মদপুর টাউন হলে ছাত্র লীগের অফিসের সামনে মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানার ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিল মোহাম্মদ দিলু, সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মোহাম্মদপুর থানার ৩১নং ওয়ার্ড এলাকার সালাম, লাবু ও দীপুসহ তাদের সহযোগীরা চাদাঁবাজি, মাদক ব্যবসা, লুটপাট, ছিনতাইসহ এলাকায় বিভিন্ন অপকর্ম চালাচ্ছে।সন্ত্রাসীদের কারণে মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজি ব্যবসায়ী মনির হোসেন এর উপর হামলা চালায়। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে ওয়ার্ডের নেতাকর্মীরা।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর