মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সাভার উপজেলা আওয়ামী লীগের শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সাভার উপজেলা আওয়ামী লীগ শোক ও সমবেদনা জানিয়েছে। শনিবার (১৩ জুন) সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এক যৌথ বিবৃতিতে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ওই যৌথ বিবৃতিতে তারা জানান, “১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

প্রসঙ্গত, শনিবার (১৩ জুন) বেসরকারি হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান। তার ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এই তথ্য জানান। গত কয়েকদিন ধরে তার অবস্থা সংকটাপন্ন ছিলো এবং গত ৫ জুন থেকে তিনি কোমায় ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর