ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের চিকিৎসক এমদাদ উল্লাহ খানকে গুরুতর অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। তাকে স্থানান্তর করা হয়েছে রাজধানীর শেখ রাসেল গেস্ট্রোলিভার হাসপাতালে।
শনিবার (১৩ জুন) বিকেল ৪ টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার পথে উড্ডয়ন করে। করোনা উপসর্গ নিয়ে ডা. এমদাদ উল্লাহ খান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি মমেকের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক।
মেডিসিন বিভাগের রেজিষ্ট্রার ডা. মহিউদ্দিন খান মুন জানান, তিনদিন আগে ডা. এমদাদ উল্লাহ খানের করোনা পরীক্ষা করা হয়েছিলো, সেটির ফলাফল নেগেটিভ আসে। তবে তার করোনা উপসর্গ থাকায় এবং অবস্থা অবনতি হওয়ায় আজ আবার নমুনা পরীক্ষার জন্য মমেক ল্যাবে দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি