মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত গৃহবধূর মৃত্যু

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূর (৬০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া সুলতানা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কি রোগে মারা গেছে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

গৃহবধূর এক আত্মীয় জানান, গত বুধবার মেয়ের বাসা ঢাকা থেকে তিনি বাড়িতে এসেছেন।দীর্ঘদিন যাবত তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।আমার ধারনা করণা ভাইরাসে তার মৃত্যু হয়নি বরং তার মৃত্যু স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর মেয়ে নাজমা খাতুন বর্তমান র‍্যাবে কর্মরত রয়েছেন। বেশ কিছুদিন যাবত সে তার মেয়ের বাড়ি ঢাকা মিরপুর-২ এলাকায় বসবাস করতেন। তারা যে বাড়িতে বসবাস করতো সেই বাড়ির নিচের ফ্লাটে কয়েকজন করোনায় আক্রান্ত রোগী ছিল। তাই ধারণা করা হচ্ছে তারও করোনাভাইরাসে মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর