করোনায় জর্জরিত মুন্সীগঞ্জ জেলায় নতুন করে আরও ৭৭ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৮ জন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শুক্রবার দুপুরে ২৬০ জনের নমুনা নেয়া হয়। সেগুলো পরীক্ষা করে ৭৭ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মাঝে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২১ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৬ জন, সিরাজদিখান উপজেলায় ১৮ জন, লৌহজং উপজেলায় ১৯ জন ও শ্রীনগর উপজেলায় ৪ ও গজারিয়া উপজেলায় ৯ জন।
জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬২৮ জন। এরপর যথাক্রমে সিরাজদিখানে ২১৯ জন, লৌহজংয়ে ২১৩ জন, শ্রীনগরে ১৫২ জন, গজারিয়ায় ১৪২ এবং টঙ্গীবাড়ি উপজেলায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/এসজে