শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ১২তম কারামুক্তি দিবস পার হলো ১১ জুন, ২০২০ তারিখে। এই দিবস উপলক্ষে শনিবার (১৩ জুন) ঢাকার সাভারের আশুলিয়ায় রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ রাজু গ্রুপের প্রধান কার্যালয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে।

দিবসটি পালন উপলক্ষে রাজু আহমেদ এর পক্ষ থেকে পাঁচ শত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ। এর আগে করোনাভাইরাস সংক্রমনের হাত থেকে দেশবাসীকে রক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী সুস্থ জীবনের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে রাজু আহমেদ এর উপস্থিতিতে কয়েক শত নিম গাছ সড়ক ও অন্যান্য স্থানে রোপণ করা হয়।

ছবি : বার্তা বাজার

উপস্থিত গণমাধ্যমকে এসময় রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে সেনা সমর্থিত সরকারের আমলে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিলো, ১১ জুন তার কারামুক্তি উপলক্ষে সারা দেশে দোয়ার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় রাজু গ্রুপের পক্ষ থেকে আমরাও আজ দোয়া মাহফিলের আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকলে তাঁর নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাবে এবং বর্তমান করোনা যুদ্ধেও আমরা বিজয়ী হতে পারবো। এজন্যই মূলত আজকের এই দোয়ার আয়োজন করা।

এছাড়া ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ বৃক্ষ রোপণ করেছি বলেও জানান রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাবের পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর