দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য মন্ত্রী-এমপিসহ সকল পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি আমলাদেরকে নিজ নিজ এলাকায় চিকিৎসা নেয়ার বাধ্য বাধকতার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ (শনিবার) দুপুরের দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবী জানান। ডা। জাফরুল্লাহসহ দেশের সকল করোনা আক্রান্তদের রোগ মুক্তির জন্য দোয়া কামনার এই অনুষ্ঠানের আয়োজন করেন ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ নামের দুটি সংগঠন।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকার অনতিবিলম্বে একটা ঘোষণা দিক এবং ক্ষমতাসীন দলের যারা আছেন বা সরকারে যারা আছেন, মন্ত্রীরা তাদের নিজ নিজ জেলার সরকারি সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ বাধ্যতামূলক। তেমনি উপজেলা চেয়ারম্যানরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়নের জনপ্রতিনিধিরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলে স্বাস্থ্য খাতের উন্নতি সম্ভব।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি আসছে ১০০ বছর পরপর। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে, স্বাধীনতার ৫০ বছরের মাথায় কোভিড ১৯ এর চেয়ে ভয়াবহ মহামারী আওয়ামী লীগের শাসন। মাত্র ৫০ বছরের মাথায়।
বার্তাবাজার/এসজে