নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আ’লীগের ৭ দিনের শোক ঘোষণা

জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

তিনি শনিবার সকাল ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিম অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সপ্তাহব্যাপী শোক ঘোষণা ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৭ দিনব্যাপী মরহুম মোহাম্মদ নাসিম এমপি’র স্মরণে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগসহ সকল ইউনিটের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন। সেইসাথে মরহুমের স্মরণে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের অধীনস্থ সর্বস্তরের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করা হবে। আগামী ৩ দিনব্যাপী মরহুম মোহাম্মদ নাসিম এমপি’র রুহের মাগফেরাত ও শান্তি কামনায় জেলা দলীয় কার্যালয়ে কুরআনখানির আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে তার স্মরণে জেলা আ’লীগের গৃহীত সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য জেলার অন্তর্গত সকল ইউনিটের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। জননেতা নাসিমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোকাহত।

এদিকে আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নেতৃবৃন্দ শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর