চেয়ারম্যানরা খুন করলে কিছু হয়না, আমি চাল চুরি করলে কি হইবে?

চেয়ারম্যানে মানুষ খুন করলে কি হয়? কিছুই হয়না। আর আমিতো সামান্য চাল চুরি করছি এতে কি হবে? এ ভাবেই ইউনিয়নেের শ্লুইজ বাজার জনসম্মুখে এ মন্তব্য করেন দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদ।

শুক্রবার (১২ জুন) বিকেলে এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন একই ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য মো. বাহাউদ্দিন মিয়া। ইউপি সদস্য মো. বাহাউদ্দিন মিয়া জানান, আমাদের লিখিত
অভিযোগ ও বিক্ষোভ মিছিলের পর চেয়াম্যান জনসম্মুখে এমন মন্তব্য করেছেন।

তিনি আরও জানান, আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বাদশা ফয়সালের ভাই কাদের মুন্সি চাল আত্মসাতের ঘটনা মিলমিশের জন্য পায়তারা করছেন। চেয়ারম্যান তার ভাই কাদের মুন্সিকে দিয়ে আমাকে মিলমিশের জন্য বহুবার প্রস্তাব দিয়েছেন। বাদশা চেয়ারম্যান আমাকে বলেছে, আপনি কি চান? আপনি চুপ থাকেন। আপনার যা প্রয়োজন আমি দিয়ে দিবো। কিন্তু আমি আপোষে রাজি হইনি। আমি আত্মসাতকৃত জনগণের চাল ফেরৎ দিতে বলেছি।

আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগই ভিত্তিহীন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর