ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ে হাইকোর্টে শুনানি রোববার

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে ৫ জনের মৃত্যু ঘটনায় হাইকোর্টের চাওয়া প্রতিবেদন নিয়ে আগামী রোববার (১৪ জুন) শুনানি হতে পারে। ভার্চ্যুয়াল মাধ্যমে বিচারপতি এম ইনায়েতুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় এই বিষয়ে দুটি রিট আদেশের জন্য রাখা হয়েছে।

এর আগে রিট আবেদনের শুনানি নিয়ে গত ২ জুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ইউনাইটেড হাসপাতাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ও পুলিশের মহাপরিদর্শকের কাছে ১৪ জুনের মধ্যে পৃথক প্রতিবেদন চাওয়া হয়।

এ রিটটি আবেদনটি গত ৩০ মে দায়ের করেন ব্যারিস্টার নিয়াজ মুহাম্মদ মাহবুব। এর মধ্যে ১ জুন আরও একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ।

শনিবার (১৩ জুন) নিয়াজ মুহাম্মদ মাহবুব জানান, আদালতের আগামীকালের (রোববার) কার‌্যতালিকায় রিটটি এক নম্বরে রয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য রোববার তারিখ নির্ধারিত রয়েছে।

বার্তাবাজার/জুলভার্ণ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর