ইয়াবা কারবারী প্রতারক নাজমুল কক্সবাজারে আটক

কক্সবাজারে প্রতারক নাজমুল হক নামক ভূয়া এনএসআই কর্মকর্তা ও তার গাড়ি চালককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতলীর হোটেল মিল্কিওয়ে থেকে তাদের আটক করা হয়।

আটক নাজমুল ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার পশু হাসপাতাল রোড এলাকার আবদুল হাইয়ের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতলি হোটেল মিল্কি ওয়েতে অভিযান চালিয়ে প্রতারক নাজমুল হক ও তার গাড়ী চালককে আটক করে। বিগত দুই-তিন বছর ধরে নাজমুল এনএসআই কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে যাতায়াত করে। এসময় তার রুম থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও ৬টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ১১-৬৭৫৮) নাম্বারে একটি নোহা গাড়ী।

সদর মডেল থানার অপারেশন অফিসার মাসুম খাঁনের দাবী, ইয়াবা ব্যবসার জন্যই সে আসত এবং কলাতলী এলাকার ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। পুলিশ হেফাজতে আটক ব্যক্তিদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর