বিষাক্ত পানি দিয়ে তালায় ৫ লাখ টাকার মাছ নিধন

সাতক্ষীরার তালায় দূবর্ত্তরা নালা কেটে বিষাক্ত পানি পুকুরে প্রয়োগ করে মাছ নিধন করেছে। এ ঘটনায় প্রায় ৫লাখ টাকার মাছ মারা গেছে। শুক্রবার বিকালে উপজেলার খলিলনগর ইউনিয়নর রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সন্তোষ ঘোষ জানান, সে দীর্ঘদিন ধরে দু’টি পুকুরসহ সাড়ে চার বিঘা জমিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই বিক্রি করতো। শুক্রবার বিকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মান্নান সরদারের ছেলে হাসান সরদার ও আলমগীর সরদার গংরা জোরপূর্বকভাবে তাদের জমিতে থাকা পঁচা আবর্জনাযুক্ত বিষাক্ত পানি নালা কেটে আমার পুকুরে প্রয়োগ করে। এরপর রাত থেকে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় ৫লাখ টাকার মাছ মারা গেছে।

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর