বগুড়ার দুপচাঁচিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ উপজেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮ জন এবং এদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক ইউনুস আলী ও ইপিআই টেকনিশিয়াল রফিকুল ইসলাম জানান, নতুন করে এ উপজেলায় দুপচাঁচিয়া থানার এক এসআই (২৫), হাসপাতালের এক কমিউনিটি মেডিকেল অফিসার (৩৫), উপজেলা প্রকল্প অফিসের একজন (২৪) ও গুনাহার ইউনিয়নের পাওগাছা গ্রামের এক নারী(৭০) আক্রান্ত হয়। গত শুক্রবার রাতে এদের চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তবে আক্রান্ত এসআই এর নমুনা ২জুন সংগ্রহ করা হয়েছিল এবং তিনি এখন সুস্থ।
বার্তা বাজার / ডাব্লিও.ডি