করোনায় আক্রান্ত সিরাজদিখানের ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক ফার্নিচার ব্যবসায়ী (৬৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হয়ে মারা গেছেন। শনিবার সকালে ঢাকার মিরপুর রিমা ক্লিনিকে তার মৃত্যু হয়। ওই ব্যবসায়ী বয়রাগাদী ইউনিয়নের রায়েরবাগ গ্রামের বাসিন্দা ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ জুন ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করার পর ৮ জুন করোনা শনাক্ত হয়েছে। এরপর স্বজনরা তাকে মিরপুর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করান। এনিয়ে সিরাজদিখানে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ জন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান আরো জানান, নতুন করে সিরাজদিখানে আজ আরও ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ১১ তারিখে পাঠানো নমুনায় ৬ জন পুরুষ ও ৩ জন নারীর দেহে করোনা শনাক্ত হয় এ নিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ২২৮ জন। আর নতুন করে আজ সুস্থ হয়েছেন ৩ জন মোট সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৬৯ জন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর