কক্সবাজার শহরে অর্ধশত বোতল ফেন্সিডিলসহ মোঃ ইউছুফ আলীকে (৫৯) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সে লক্ষীপুর সদরের পার্বতীপুর ইউনিয়নের মতলবপুর আটিয়াবাড়ীর মৃত মোহাম্মদ উল্লার ছেলে।
শনিবার সকালে শহরের দক্ষিণ টেকপাড়ার প্রফেসর আনোয়ার হোসেনের মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
জেলা ডিএনসি কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মন্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ টেকপাড়ার প্রফেসর আনোয়ার হোসেনের মালিকানাধীন ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইউছুপ আলীকে আটক করা হয়। সে দ্বীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলো।
দুপুরে আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এমকে