নাসিমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব প্রয়াত নাসিমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

শনিবার(১৩ জুন) সকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম শোক প্রকাশ করেন।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের এই মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। তিনি একজন প্রবীণ জননেতা, ১৪ দলের সমন্বয়ক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়েছিল ৭২ বছর বয়সী নাসিমের। তার পর থেকে লাইফ সাপোর্টে থাকা নাসিম শনিবার সকালে মারা যান।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর