যুক্তরাষ্ট্রে করোনায় ৪ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যাবে

যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে আগামী ৪ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যাবে বলে হুশিয়ার করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. জ্য বাটলার।

মার্কিন স্বাস্থ্য বিভাগের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী দেশটির আসন্ন স্বাধীনতা দিবনের আগেই করোভিড-১৯ রোগে ১ লাখ ২৪ হাজার থেকে ৪০ হাজার লোক মারা যাবে।

দেশটির আরিজোনা, আরকানসাস, হাওয়াই, নর্থ ক্যারোলিনা, ওতাহ ও ভেরমন্ট রাজ্যে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে বলেও গুশিয়ার করা হয়েছে।

ডা. জ্য বাটলার সিডিসির করোনাভাইরাস ব্যবস্থাপনা বিভাগের প্রধান। যক্তাষ্ট্রের ওই কোভিড-১৯ বিশেষজ্ঞের ও হুশিয়ারিতে নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন।

তিনি বলেছেন, মানুষের অবাধ বিচরণে করোনা সামাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্বাস্থবিধি মেনে না চলায় ভয়াবহ বিস্তার ঘটছে এ মহামারীর।

গৃষ্মকালে মানুষ নানা বিনোদন স্পটে ঘোরে বেড়াতে গিয়ে প্রাণঘাতী এ মহামারীর আরও বিস্তার ঘটবে।

এরই মধ্যে দেশটির ২০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি মার্কিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর