করোনা টেস্টে পজিটিভ শহীদ আফ্রিদি

মহামারি করোনাকালে গরিব-অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছিলেন শহীদ আফ্রিদি, নিজের গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে। কিন্তু এবার করোনা আক্রান্ত হলেন তিনি, কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।

শহীদ আফ্রিদি নিজের ভেরিফাইড টুইটার আইডিতে টুইট করে জানান এই খবর।

তিনি লেখেন, ‘আমি গত বৃহস্পতিবার থেকে ভাল বোধ করছি না। আমার শরীরে ভয়াবহ ব্যাথা অনুভব করছি। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যবশত আমি কোভিড পজিটিভ। সকলের দোয়া চাই দ্রুত আরোগ্য লাভের জন্য, ইন শা আল্লাহ।’

আফ্রিদির করোনা টেস্টে পজিটিভ হবার খবরে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই, তার দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর