সরিষাবাড়ীতে তিন বছরের শিশুকে গলা টিপে হত্যা করলো সৎ মা

জামালপুরের সরিষাবাড়ীতে কনা আক্তার নামে তিন বছরের শিশুকে গলা টিপে হত্যা করেছে সৎ মা রিনা বেগম। বুধবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া ভুইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ঘাতক সৎ মাকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত কনার বাবা আবুল কালাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪।

জানা যায়, গত বুধবার রাতে ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া ভুইয়াপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে কনা আক্তার ডোবার পানিতে পরে মৃত্যু হয় বলে জানা যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতেই লাশ দাফন করা হয়।
এ ঘটনার একদিন পর শুক্রবার বিকেলে পুলিশ আবুল কালামের বাড়ীতে গিয়ে নিহত কনার সৎ মা রিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন তার সৎ মেয়ে কনাকে গলা টিপে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়। যাতে সবার মনে হয় পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ জোয়াহের হোসেন খান বলেন, এ ঘটনায় সৎ মাকে গ্রেফতার করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর