মুন্সীগঞ্জে ডিএনসি’র অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ মো. আলী মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারি আলী মিয়া সদরের ডিঙ্গাভাঙ্গা গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকালে মুন্সীগঞ্জ সদরের ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আটককৃত আসামী মো. আলী মিয়া (৩৫) এর নিজ বাড়ি থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।

তিনি একাধিক মাদক মামলার আসামি। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা পস্তুতি চলছে বলে জানায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর